অপর্যাপ্ত ঘুম রক্তচাপ, ওজন, মেজাজ ও মনোযোগে খারাপ প্রভাব ফেলে। মোবাইল স্ক্রিনের নীল আলো ও রাত জেগে সিরিজ দেখা ঘুমের হরমোন নষ্ট করে।
প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান ও উঠুন। ঘুমের আগে এক ঘণ্টা স্ক্রিন কমান, কক্ষ অন্ধকার ও শান্ত রাখুন, দিনে ক্যাফেইন সীমিত করুন।
দীর্ঘদিন ঘুম না হলে শুধু ঘুমের ওষুধে নির্ভর না করে চিকিৎসকের সাথে অ্যাপ্রোচ করুন—অনেক সময় উদ্বেগ বা অন্য রোগ জড়িত থাকে।