বাংলাদেশে ডায়াবেটিসের প্রাদুর্ভাব বাড়ছে। অতিরিক্ত প্রস্রাব, তৃষ্ণা, ক্ষুধা, দুর্বলতা, ক্ষত না শুকানো—এসব লক্ষণ দেখা দিলে পরীক্ষা করান। অনেকেরই লক্ষণ স্পষ্ট থাকে না।
অতিরিক্ত ওজন, পরিবারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং শারীরিক নিষ্ক্রিয়তা ঝুঁকি বাড়ায়। প্রাথমিকভাবে ফাস্টিং সুগার বা HbA1c পরীক্ষা করা হয়।
ডায়াবেটিস ধরা পড়লে শুধু ওষুধ নয়—খাদ্য, হাঁটা, পায়ের যত্ন ও নিয়মিত ফলোআপ একসাথে জরুরি। নিজে ইনসুলিন/ওষুধের ডোজ পরিবর্তন করবেন না।